মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে করণীয়

শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে করণীয়

baby

করোনাভাইরাসের এই সময়ে শিশুদের প্রতি বেশি যত্নশীল হতে হবে। কারণ শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় যে কোনো রোগে তারা সহজে আক্রান্ত হয়।

এ সময় সবচেয়ে বেশি প্রয়োজন শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। বিশেষ করে শিশুর খাবারের প্রতি নজর দিতে হবে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেসব বিষয়ে নজর দিতে হবে-

পর্যাপ্ত ঘুম
শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পর্যাপ্ত ঘুম খুবই কার্যকরী। ঘুম কম হলে মানসিক চাপ বেড়ে যায়, যা মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ কমিয়ে দেয়। প্রতিদিন শিশুদের অন্তত ১০-১৪ ঘণ্টা ঘুম জরুরি।

অতিরিক্ত অ্যান্টিবায়োটিক
শিশুদের সামান্য অসুখেই বাবা-মা চিন্তায় পড়ে যান। অনেক সময় চিকিৎসকরা সাধারণ রোগব্যাধির বেলায় পরিচিত কিছু অ্যান্টিবায়োটিক শিশুকে খেতে দেন। এতে দ্রুত রোগ সারলেও শিশুকে অনেক বেশি দুর্বল করে তোলে। অত্যধিক অ্যান্টিবায়োটিক সেবনে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই শিশুকে যতটা সম্ভব অ্যান্টিবায়োটিক কম খাওয়াতে পারলে ভালো।

ঘরে তৈরি খাবার খাওয়ান
ঘরে তৈরি খাবার শিশুর জন্য সবচেয়ে ভালো। এ সময় শিশুকে জাঙ্ক ফুড থেকে দূরে রাখুন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্রচুর পরিমাণ তাজা সবজিও ফল খাওয়ান।
তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ