মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

রায়পুরে নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক

রায়পুরে নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক

মাদক ব্যবসায়ী আটক

রেজাউল করিম, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ৮শ ইয়াবা ট্যাবলেট সহ এক নারী সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।[ads2]

সোমবার মধ্য রাতে (১৪ ডিসেম্বর) শহরের নূপুর বোর্ডিং থেকে তাদেরকে আটক করা হয়। আজ মঙ্গলবার দুপুরে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- ফেনী জেলার সদর থানার নেয়ামতপুর গ্রামের মৃত সামছুল হক এর ছেলে শাহাদাত হোসেন (৩৫), মানিকগঞ্জ জেলার সিংরাই থানার ইসলাম নগরের মৃত মহিজ উদ্দিনের ছেলে সাঈদুর রহমান তারেক (৪৫) ও চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পশ্চিম রূপসা গ্রামের বাসেদ খান এর মেয়ে সানজিদা আক্তার রিয়া (২৫)।

পুলিশ জানান, নারী সহ তিন মাদক ব্যবসায়ী ফেনী থেকে সরাসরি রায়পুর শহরের নূপুর বোডিং এ অবস্থান করেন। গোপন সংবাদ পেয়ে বোর্ডি এর ৩য় তলা থেকে ৮শ পিছ ইয়াবাসহ আটক করা হয়। তাদের মধ্যে শাহাদাত হোসেন এর বিরুদ্ধে পূর্বে ১টি মাদক মামলা রয়েছে এবং অন্য ২জনের বিরুদ্ধে খোঁজ খবর নেয়া হচ্ছে।

অভিযুক্তরা বলেন, হোটেল মালিকের সাথে অতিরিক্ত ভাড়া নিয়ে রাতে আমাদের বাকবিতন্ডা হয়। আমাদেরকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।

রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, নারী সহ তিন মাদক ব্যবসায়ী কক্সবাজার ও ফেনী হয়ে রায়পুর নূপুর বোডিং এ অবস্থান করেন। দুপুরে তাদেরকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ