শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

ভারতে ফের কভিড হাসপাতালে আগুন

ভারতে ফের কভিড হাসপাতালে আগুন

ভারতে ফের কভিড হাসপাতালে আগুন

ভারতে আবার কভিড চিকিৎসাকেন্দ্রে আগুন লেগেছে। উত্তরবঙ্গ মেডিকেলে শুক্রবার সিসিইউ ইউনিটে সকাল ৯টার দিকে আগুন লাগে। তবে এ যাত্রায় নার্স এবং চিকিৎসকদের উপস্থিত বুদ্ধিতে রোগীদের প্রাণ বেঁচেছে।[ads1]

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ধোঁয়া নজরে আসার সঙ্গে সঙ্গে ওই ওয়ার্ড থেকে সবাইকে সরিয়ে নেয়া হয়। খবর দেওয়া হয় দমকলে।

কিন্তু দমকল আসার আগেই হাসপাতালের কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে ধোঁয়ায় ভরে যায় গোটা কভিড ওয়ার্ড। হাসপাতালের জানালার কাচ ভেঙে সেই ধোঁয়া বের করা হয়। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা দমকল কর্মীদের।[ads2]

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডাঃ সন্দীপ সেনগুপ্ত বলেন, ‘সিসিইউতে আগুন লেগেছিল। ধোঁয়া বের হচ্ছিল। উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে রোগীদের অন্যত্র নিয়ে যান নার্স ও কর্মীরা। ৭ জন রোগী ছিলেন সেসময়। তাদের এইডিইউতে নিয়ে যাওয়া হয়।’

ভারতে গত কয়েক মাসে একাধিকবার করোনা হাসপাতালে আগুন লাগল। এর আগে মে মাসের শুরুতে গুজরাটের ভারুচ শহরের একটি হাসপাতালে আগুন লেগে ১৮ জন কভিড রোগীর মৃত্যু হয়।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ