রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

বিএনপির সমাবেশের আগে থেকেই খুলনায় বাস ধর্মঘটের ঘোষণা

বিএনপির সমাবেশের আগে থেকেই খুলনায় বাস ধর্মঘটের ঘোষণা

বিএনপির সমাবেশের আগে থেকেই খুলনায় বাস ধর্মঘটের ঘোষণা

বিএনপির সমাবেশের আগে থেকেই খুলনায় বাস ধর্মঘটের ঘোষণা

খুলনা থেকে শুক্রবার ও শনিবার যথাক্রমে ২১ ও ২২ অক্টোবর সব ধরনের বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন জেলা বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা।

গত মঙ্গলবার রাতে খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদের আলোচনা সভায় যৌথভাবে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে জানান খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব।

বিপ্লব আরও বলেন, মালিক সমিতির এই সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে শ্রমিক ইউনিয়ন।

খুলনা থেকে ১৯টি রুটে ২ শতাধিক বাস চলাচল করে। ওই দুইদিন খুলনা থেকে কোনো বাস ছেড়ে যাবে না ও প্রবেশও করবে না।

যদিও কেন বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

এ দিকে ২২ অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে সমাবেশের অনুমতিও মিলেছে। খুলনা শহরের ডাকবাংলো ও ফেরিঘাট মোড়ের মাঝামাঝি সোনালী ব্যাংক চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ ঘিরে ব্যাপক প্রচার-প্রচারণা করছেন দলের নেতা-কর্মীরা।

বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, বিএনপির সমাবেশ বানচাল করতে ওই সিদ্ধান্ত নিয়েছেন বাসের মালিক ও শ্রমিকরা।

খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল হাসান বাপ্পী বলেন, খুলনা বিভাগের ৯টি জেলা ও বিভিন্ন উপজেলা থেকে সমাবেশে নেতাকর্মীদের আসা বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি তারা আগেই আশঙ্কা করেছিলেন। সে অনুযায়ী তারা প্রস্তুতি নিয়েছেন।

বাপ্পী বলেছেন, নেতাকর্মীদের যে কোনোভাবে সমাবেশে আগেভাগে আসতে বলা হয়েছে। নেতাকর্মীরা আগে এসে খুলনা নগরীর আবাসিক হোটেল ও আত্মীয়দের বাসায় অবস্থান নেবেন। সরকারের সব বাধা উপেক্ষা করে গণসমাবেশে জনসমুদ্রের জোয়ার হবে।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ