বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

চরফ্যাশনে ধান সেদ্ধ করার বয়লার বিস্ফোরণে নিহত ১

চরফ্যাশনে ধান সেদ্ধ করার বয়লার বিস্ফোরণে নিহত ১

bhola distric

ভোলা জেলার মানচিত্র

ভোলার চরফ্যাশনে ধান সিদ্ধ করার বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. আল আমিন (৩০)। তিনি চরমাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের মৃত জলিল মাঝির ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আল আমিনের ভাই ফিরোজ ও বয়লার মিল মালিক মনির। গুরুতর আহত ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। মনিরকে চরফ্যাশন সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোর থেকে আলামিনের নেতৃত্বে ফিরোজসহ কয়েকজন মেশিনের সাহায্যে ধান সেদ্ধ করার কাজ করছিলেন। এরপরই হঠাৎ ধান সেদ্ধ করার মেশিনটিতে বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থলেই আল আমিনের মৃত্যু হয়। এছাড়া ফিরোজ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেলে পাঠান।

চরফ্যাশন থানার ওসি মো. মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ