মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

করোনায় ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৫৩ জন, মোট সুস্থ ৭৮১০২

করোনায় ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৫৩ জন, মোট সুস্থ ৭৮১০২

Annotation 2020-06-21 144555

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৩ জন এবং মোট সুস্থ ৭৮ হাজার ১০২ জন। ২৪ ঘণ্টায় দেশে আরও ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ২ হাজার ১৫১ জন কোভিড রোগী মারা গেলেন।[ads1]

এই সময়ে ৩ হাজার ২৭ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জন।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ