বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

করোনায় সর্বোচ্চ সতর্কতা, আপাতত লকডাউন নয়

করোনায় সর্বোচ্চ সতর্কতা, আপাতত লকডাউন নয়

আপাতত লকডাউন নয়

করোনার ঝুঁকি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা জারি করল সরকার। গতকাল পর্যন্ত ৬৪ জেলার মধ্যে ৩১ জেলায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।[ads1] গত ১৩ মাসের মধ্যে গতকালই সর্বোচ্চ ৫৩ জনের মৃত্যু এবং সাড়ে ৫ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এরকম বাস্তবতায় গতকাল বুধবার সরকারের নীতিনির্ধারণী পর্যায় এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমেদ কাইকাউস সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জ্ল হোসেন মিয়া সব মন্ত্রণালয়ের ও বিভাগের সচিব, সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকগণ ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তা এতে অংশ নেন।

এই বৈঠকে ঠিক হয় এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সমাবেশ বন্ধ থাকবে। এই বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। করোনার ঝুঁকি মোকাবিলায় ইতিমধ্যে জারি করা নির্দেশনা ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে বাস্তবায়নের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুলিশ প্রশাসনকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত লকডাউন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৬৪ জেলায় দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সচিব ও সচিবদের করোনা ঝুঁকি মোকাবিলায় পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে। জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন ইত্তেফাককে বলেন, ‘সচিবরা জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করে অতীতের মতো কাজ করবেন।’ করোনা সংক্রমণের হার উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, ‘স্বাস্থ্যবিধি অনুসরণ ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়।’

এদিকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন ইত্তেফাককে বলেন, ‘আন্তর্জাতিক রুটে চলাচলকারী বিমানের সব যাত্রীর ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক নিশ্চিত করা হয়েছে। অভ্যন্তরীণ রুটের বিমানে মোট আসনের ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচলের বিষয়টি বিবেচনায় রয়েছে। যে কোনো সময় এই বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।’

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ