শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

একতা ফ্রন্ট ঐক্য পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

একতা ফ্রন্ট ঐক্য পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

একতা ফ্রন্ট ঐক্য পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে মুক্তিযুদ্ধের স্বপক্ষের স্বেচ্ছাসেবী সংগঠন একতা ফ্রন্ট ঐক্য পরিষদ এর পক্ষ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডস্ত বিবিরহাট, বশরমার্কেট এলাকায় পথচারীদের মাঝে মাস্ক ও ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।[ads1]

এ সময় উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের আজীবন সদস্য শামছুল হক চৌধুরী, শরিফ হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখার ছাত্র-বৃত্তি বিষয়ক সম্পাদক মিন্টু কুমার দে মিঠু, একতা ফ্রন্ট ঐক্য পরিষদের উপদেষ্টা মো. আরিফ হোসেন টিটু, মো. ফাহিম উদ্দিন, সভাপতি মো. আতিকুর রহমান সায়েম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিঠুন দে এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মো. হাসমত আলী, আরমান ইসলাম, একতা ফ্রন্ট ঐক্য পরিষদের অর্থ সম্পাদক মো. রুবেল, সমাজ কল্যাণ সম্পাদক মো. সোয়েব, প্রবাস কল্যাণ সম্পাদক মো. সাইদুল, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রনি, উপ সাংগঠনিক সম্পাদক মো. লিটন, দপ্তর সম্পাদক ইশতিয়াক হোসাইন মনি, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন টিপু, প্রচার সম্পাদক বশির আহমেদ, উপ প্রচার সম্পাদক আবু সাইদ প্রমুখ।

খাদ্য সমাগ্রী বিতরণ শেষে সংগঠনের সভাপতি মো. আতিকুর রহমান সায়েম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিঠুন দে এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।[ads2]

আলোচনায় বক্তারা করোনা পরিস্থিতিতে সবাইকে সরকারি সিদ্ধান্ত মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বিশেষ ভাবে আহ্বান জানান।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ