শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

ঈদের ছুটিতে কর্মজীবীদের কর্মস্থলে থাকার নির্দেশ

ঈদের ছুটিতে কর্মজীবীদের কর্মস্থলে থাকার নির্দেশ

কর্মস্থল

লকডাউন বা বিধি-নিষেধের মধ্যে ঈদ-উল-ফিতরের ছুটিতে কর্মজীবীদের আবশ্যিকভাবে নিজ কর্মস্থলে অবস্থান করতে নির্দেশনা দিয়েছে সরকার।[ads1]

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধি-নিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় আগের শর্তে আগামী ৫ মে মধ্যরাত থেকে ১৬ মে মধ্যরাত পর্যন্ত এ বিধি-নিষেধ আরোপের সময়সীমা বর্ধিত করা হলো।[ads2]

কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে বলা হয়, সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটিতে আবশ্যিকভাবে নিজ কর্মস্থলে (অধিক্ষেত্রে) অবস্থান করবেন।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ