বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

২ মেয়েকে হত্যা করে বাবা আত্মহত্যার চেষ্টা

২ মেয়েকে হত্যা করে বাবা আত্মহত্যার চেষ্টা

chittagong

চট্টগ্রামের পটিয়া উপজেলায় দুই মেয়েকে হত্যা করে বাবা আত্মহত্যার চেষ্টা করেছেন। বুধবার ভোরে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ভাণ্ডারগাঁও বড়ুয়াপাড়ার এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– মুকুন্দ বড়ুয়ার মেয়ে টুকু বড়ুয়া (১৪) ও নিশু বড়ুয়া (১০)। তারা স্থানীয় একটি স্কুলের অষ্টম ও চতুর্থ শ্রেণির ছাত্রী।

স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ জানান, মুকুন্দ বড়ুয়া ঢাকায় চাকরি করেন। পাঁচ বছর আগে তার স্ত্রী মারা যান। দুই মেয়ে নানাবাড়িতে থাকত।

করোনা পরিস্থিতির কারণে দুই মাস আগে মুকুন্দ বড়ুয়ার শ্বশুরবাড়িতে আসেন। ভোরে তিনি দুই মেয়েকে হত্যা করে নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, দুই মেয়ের মরদেহ উদ্ধারের পাশাপাশি মুকুন্দ বড়ুয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ