রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্ত ১১০৪

২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্ত ১১০৪

২৪-ঘণ্টায়-একজনের-মৃত্যু-শনাক্ত-১১০৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও একজন মারা গেছেন। এ নিয়ে ২৯ হাজার ২৫০ জনের প্রাণ কেড়ে নিল ভাইরাসটি।

একই সময়ে ১ হাজার ১০৪ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৯ হাজার ৩৯৫ জনে।

বুধবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২৪২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২৯ হাজার ৮৯২ জন।

আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৫৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯৪৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ২০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ