মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

২০০ ঘর পুড়ে ছাই, দুই ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন

২০০ ঘর পুড়ে ছাই, দুই ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন

তেজকুনিপাড়া বস্তিতে আগুন

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় কুনিপাড়া বস্তিতে সন্ধ্যায় ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। ছবি: সাজ্জাদ নয়ন

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় তেজকুনিপাড়া বস্তিতে আজ ভয়াবহ আগুন লেগেছে। অগ্নিকাণ্ডে প্রায় ২০০ থেকে ৩০০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার দুই ঘণ্টা পার হলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন।

সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে আসমা আক্তার নামের ৪০ বছর বয়সী এক নারী অঝোরে কান্নায় ভেঙে পড়েন।

কান্নাজড়িত কণ্ঠে তিনি জাগো নিউজকে বলেন, প্রায় ১০ বছর ধরে তিনি এই বস্তিতে স্বামী সন্তান নিয়ে থাকেন। ছোট এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ঘরে টিভি, ফ্রিজ, দুই ভরি স্বর্ণালঙ্কারসহ সংসারের যাবতীয় আসবাবপত্র সব পুড়ে শেষ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, এখানে প্রায় ৬টি বাড়ি রয়েছে। সবগুলো দুই-তিলতলা হবে। প্রতিটি বাড়িতে ঘর রয়েছে ৩০ থেকে ৪০টি। এখন পর্যন্ত প্রায় ২০০ থেকে ৩০০টি বাড়ি পুড়ে গেছে।

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় তেজকুনিপাড়া বস্তিতে আজ সোমবার সন্ধ্যায় ভয়াবহ আগুন লেগেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ