মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদের গ্রেফতার

হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদের গ্রেফতার

ahmed-abdul-quader

হেফাজত ইসলামের নায়েবে আমির ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি আহমেদ আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে পশ্চিম আগারগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ওয়াহিদুল আলম।

তিনি বলেন, “তার বিরুদ্ধে ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের জ্বালাও পোড়াও, ভাংচুর মামলা ছাড়াও সাম্প্রতিক সময়ে মতিঝিলে নাশকতামূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে।“

পুলিশ কর্মকর্তা ওয়াহিদুল জানান, ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল কাদের বর্তমানে হেফাজত ইসলামের নায়েবে আমিরের দায়িত্বে রয়েছেন।

এ নিয়ে গত কয়েকদিন বেশ কয়েকজন হেফাজতে ইসলামের শীর্ষ নেতাকে গ্রেপ্তার করল পুলিশ।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ