বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাদিক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ডিএনসিসি

সাদিক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ডিএনসিসি

sadeek agro

ছাগল-কাণ্ডের জন্য আলোচিত সাদিক অ্যাগ্রোতে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

খাল ও সড়কের জায়গা দখল করে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় গড়ে তোলা বহুল আলোচিত সাদিক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এদিকে অভিযান চালানো হবে খবর পাওয়ার পর গত রাত থেকেই সাদিক অ্যাগ্রোর বেশ কিছু গরু সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া খাল ও সড়কের জায়গায় অবৈধভাবে দখল করে রাখা অস্থায়ী কিছু স্থাপনাও সরিয়ে নিয়েছে তারা।

বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১টার পর উচ্ছেদ অভিযান শুরু করে ডিএনসিসি।

এর আগে সকাল ১০টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায়, রাস্তায় এবং খালের জায়গায় থাকা বেশ কিছু স্থাপনা ইতোমধ্যে সরিয়ে নিয়েছে সাদিক অ্যাগ্রো। এ ছাড়া গত রাত থেকেই বেশ কিছু গরু-ছাগল সরিয়ে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা রকিবুল ইসলাম বলেন, ‘অভিযান হবে খবর শোনার পর সাদিক অ্যাগ্রোর বেশ কিছু গরু-ছাগল গত রাতে সরিয়ে নিতে দেখেছি। এ ছাড়া রাস্তার ওপরে তাদের প্যান্ডেল করা ছিল, অস্থায়ী স্থাপনা ছিল, সেগুলো তারা সরিয়ে নিয়েছে।’

সাদিক অ্যাগ্রোর আশপাশ এলাকার পরিস্থিতি বর্ণনা করে স্থানীয় আরেক বাসিন্দা মাসুদ রানা বলেন, ‘এখানে যে একটি খাল ছিল এটা আর দেখা যায় না অবৈধ দখলের কারণে। এটা অনেকটা ভরাট হয়ে গেছে। অভিযান চলবে এমন খবরে সাদিক অ্যাগ্রোসহ আশপাশের অস্থায়ী অন্য স্থাপনাও নিজেরা কিছু সরিয়ে নেওয়ার কাজ করছে।’

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সংবাদমাধ্যমকে বলেন, ‘মেয়র আগেই উচ্ছেদ অভিযানের ঘোষণা দিয়েছেন। আমরা সেটা বাস্তবায়ন করছি।’

বুধবার ছাগল-কাণ্ডের জন্য আলোচিত সাদিক অ্যাগ্রোতে অভিযান চালাতে প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েন চেয়ে ডিএনসিসির সম্পত্তি বিভাগ থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে একটি চিঠি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ঢাকা উত্তর সিটির আওতাধীন অঞ্চল-৫-এর অন্তর্ভুক্ত মোহাম্মদপুরের বেড়িবাঁধসংলগ্ন আশপাশের অবৈধ স্থাপনাসহ খাল ও সড়কের জায়গায় সাদিক অ্যাগ্রো লিমিটেডের অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ করা হবে। বৃহস্পতিবার সকালে উচ্ছেদ অভিযান চালানো হবে। এ সময় ৩ প্লাটুন পুরুষ পুলিশ ফোর্স ও ১ প্লাটুন নারী পুলিশ ফোর্স প্রয়োজন হবে।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ