
Posted by Somnur Monir Konal on Tuesday, May 18, 2021
পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক প্রথম আলোর সিনিয়র প্রতিবেদক রোজিনা ইসলামের সঙ্গে স্বাস্থ্য সচিবের অফিস স্টাফদের অসদাচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গান বেঁধেছেন সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল। আজ মঙ্গলবার (১৮ মে) নিজের ফেসবুকে ভিডিও আকারে গানটি প্রকাশ করেন জনপ্রিয় এই গায়িকা।[ads1]
গানটির নাম দেওয়া হয়েছে ‘সত্য কন্যা রোজিনা’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা-সুরও করেছেন কোনাল নিজেই। গানটি পোস্ট করে রোজিনার মুক্তি চেয়ে হ্যাশট্যাগও দিয়েছেন ২০০৯ সালের ‘সেরাকণ্ঠ’ বিজয়ী এই গায়িকা।[ads2]
কোনাল বলেন, ‘রোজিনা একজন সৎ ও নির্ভীক সাংবাদিক। তিনি দেশের শীর্ষ দৈনিকে কাজ করেন। সাংবাদিকতার জন্য অনেক পুরস্কারও পেয়েছেন। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির কথা তুলে ধরায় তাকে এভাবে হেনস্তা করা হয়েছে। এটা একটা রাষ্ট্রের জন্য কখনো ভালো বার্তা বয়ে আনে না। এই ঘটনার প্রতিবাদ জানাতেই আমি গানটি করেছি। আমার মা বলেছে, রোজিনাদের কলম কোনোদিন থামবে না!’


