শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

রায়পুর ৬নং কেরোয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী লিটনের শীত বস্ত্র বিতরণ

রায়পুর ৬নং কেরোয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী লিটনের শীত বস্ত্র বিতরণ

শীত বস্ত্র বিতরণ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ৬নং কেরোয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন লিটনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।[ads1]

রবিবার বিকাল ৪টার সময় নোয়াহাট জোড়পোলে অবস্থিত আওয়ামীলীগ কার্য্যালয়ের সামনে দুস্থঃ অসহায়দের মাঝে কম্বল বিতরণের জন্য সাহাদাত হোসেন লিটন উক্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে এগুলো তুলে দেন।

ইমাম হোসেন সবুজের সঞ্চালনায় ও ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহাদাত হোসেন লিটনের সভাপতিত্তে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরোয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম মাস্টার, বিশেষ অতিথি কেরোয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ফিরোজ আলম, উপজেলা কৃষক লীগের যুগ্ন আহ্বায়ক হুমায়ুন হুমু, রায়পুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীরজাদা মোঃ মাসুদ হোসাইন, সাঃ সম্পাদক মহিউদ্দীন মিলন, যুবলীগনেতা হুমায়ুন কবীরসহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ