মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

রামপুরায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

রামপুরায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

Better Life Hospital

রাজধানীর রামপুরায় মোটরসাইকেলে বেপরোয়া ট্রাকের ধাক্কায় পুলক গোমেজ (২১) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শনিবার (২২ জুলাই) দিনগত রাত ৩টার দিকে রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলকের দুলাভাই রনি রোজারিও বলেন, আমার শ্যালক মার্টিন লুথার কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। রাতে বন্ধুর সঙ্গে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিল সে। পথে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলে সজরে ধাক্কা দেয়।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পুলক গাজীপুরের কালিগঞ্জ থানার নাগরী এলাকার বিপিন গোমেজের সন্তান। বর্তমানে নর্দার সরকারবাড়ি দুই নম্বর গেট এলাকায় থাকতেন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ