বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

মুখোমুখি আ.লীগের দুই পক্ষ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ

মুখোমুখি আ.লীগের দুই পক্ষ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ

মুখোমুখি আ.লীগের দুই পক্ষ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ

আ.লীগের দু'পক্ষের সংঘর্ষ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করতে গিয়ে আওয়ামী লীগের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ফলে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) সকালে মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পৌর এলাকায় এ ঘটনা ঘটে। এতে মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এবং চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানের সমর্থকেরা মুখোমুখি অবস্থান নিয়েছে। এখন পর্যন্ত সড়কে দুই পক্ষের লোকজন অবস্থান করছে।
হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রামে ‘শোডাউন আয়োজন’কে কেন্দ্র করে মঙ্গলবার সকাল ৯টা থেকে স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক ও তার প্রতিপক্ষ চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমানের অনুসারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, দুইপক্ষই দেশীয় অস্ত্র হাতে মহাসড়কের মাঝে অবস্থান নিয়েছে। থেমে থেমে ধাওয়া পাল্টা-ধাওয়া চলছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, মিজানুর রহমানের সমর্থকদের শোডাউন ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোড়ে মোড়ে অবস্থান নেন মুজিবুল হকের অনুসারীরা। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তবে এখন পর্যন্ত কেউ হতাহত হয়েছেন কি না, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ