মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

মিয়ানমারের ১৪ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন

মিয়ানমারের ১৪ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন

bandarbans

মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষের মধ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৪ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সূত্র আজ রোববার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তবে বিজিবি ৩৪ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল আসরকি বলেন, ‘মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। এরমধ্যে কয়েকজন বিজিপি সদস্য বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের উদ্ধার করে ঘুমধুম বিওপিতে নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তীতে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ