

ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেছেন, আশা করছি ভারতে বাংলাদেশিদের জন্য শিগগিরই ভিসা চালু হবে। বর্তমানে খুব ইমার্জেন্সি মেডিক্যাল ভিসা, বিজনেস ভিসা দেয়া হচ্ছে বাই এয়ার।[ads2]
বৃহস্পতিবার সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
ভারতে হাইকমিশনার বলেন, ‘খুব ইর্মাজেন্সি মেডিকেল ভিসা, বিজনেস ভিসা আমরা দিচ্ছি বাই এয়ার। চেষ্টা করছি এটা যত তাড়াতাড়ি নরমাল হয়। এখনও যারা খুব ইর্মাজেন্সি রোগী তাদের ভিসা দেয়া হয়।’
সাধারণ ভিসা কবে নাগাদ চালু হবে এ বিষয়ে রীভা গাঙ্গুলি দাস বলেন, ‘সেটা চেষ্টা করছি আমরা। কারণ ফ্লাইটটা ঠিক নরমালি চলছে না। আর এখনও তো কেভিড উঁচু-নিচু হতে থাকে। আমরা এটা নিয়ে কাজ করছি।
প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘শিপিং মিনিস্ট্রির সঙ্গে আমরা খুব ক্লোজলি কাজ করি। কোভিডের সময় আমরা শিপিং মিনিস্ট্রির সঙ্গে একটা সেকেন্ড অ্যাডেনডাম পিআইডব্লিউটিটি (প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড) সাইন করেছি। ওটা খুবই গুরুত্বপূর্ণ একটা এগ্রিমেন্ট। বুঝতেই পারছেন অনেক পুরনো, সত্তরের দশকের একটা এগ্রিমেন্টের সেকেন্ড অ্যাডেনডাম। এটা অনেকগুলো পোর্ট অব কল অ্যাড হয়েছে। দুটো নতুন রুট অ্যাড হয়েছে। এজন্য ওনাকে ধন্যবাদ দিচ্ছিলাম।’
রীভা গাঙ্গুলি দাশ বলেন, ‘এটা শো করে আমরা কতটা কমিটেড টু দ্য রিলেশনশিপ। আমাদের দুজন প্রধানমন্ত্রী কতটা কমিটেড টু দ্য রিলেশনশিপ।’


