মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রথম ধাপে চলবে ৮ আন্তঃনগর ট্রেন

প্রথম ধাপে চলবে ৮ আন্তঃনগর ট্রেন

train-time

ছবি: সংগৃহীত

সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে আগামী রবিবার (৩১ মে) থেকে প্রথম ধাপে সীমিত পরিসরে ৮টি আন্তঃনগর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বৃহস্পতিবার (২৮ মে) এ সংক্রান্ত তালিকা প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ।

এতে জানানো হয়, প্রথম দফায় রোববার থেকে সুবর্ণ এক্সপ্রেস (চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম), উদয়ন এক্সপ্রেস (চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম), লালমনি এক্সপ্রেস (লালমনিরহাট-ঢাকা-লালমনিরহাট), কালনী এক্সপ্রেস (সিলেট-ঢাকা-সিলেট), চিত্রা এক্সপ্রেস (খুলনা-ঢাকা-খুলনা), সোনার বাংলা এক্সপ্রেস (ঢাকা-চট্টগ্রাম-ঢাকা), বনলতা এক্সপ্রেস (চাপাইনবয়াবগঞ্জ-ঢাকা-চাপাইনবয়াবগঞ্জ) ও পঞ্চগড় এক্সপ্রেস (পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড়) চলবে।

[ads1]

এছাড়াও আগামী ৩ জুন থেকে দ্বিতীয় দফায় আরও ৯টি আন্তঃনগর ট্রেন চালানো হবে। সেগুলো হলো- ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার রুটের তিস্তা এক্সপ্রেস, ঢাকা-বেনাপোলের বেনাপোল এক্সপ্রেস, ঢাকা-চিলহাটির নীলসাগর এক্সপ্রেস, খুলনা-চিলহাটির রূপসা এক্সপ্রেস, খুলনা-রাজশাহীর কপোতাক্ষ এক্সপ্রেস, রাজশাহী-গোয়ালন্দঘাটের মধুমতি এক্সপ্রেস, চট্টগ্রাম-চাঁদপুর রুটে মেঘনা এক্সপ্রেস, ঢাকা-কিশোরগঞ্জ রুটে কিশোরগঞ্জ এক্সপ্রেস ও ঢাকা-নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেস।

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ