বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না: প্রধান উপদেষ্টা

পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না: প্রধান উপদেষ্টা

মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: ভিডিও থেকে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পাসপোর্ট দেশের জনগণের অধিকার। পাসপোর্ট এই দেশের নাগরিকদের পরিচয়পত্র। এখন থেকে পাসপোর্ট করতে আর কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না।

আজ রোববার প্রধান উপদষ্টোর কার্যালায়ে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এসময় ডিসিদের কারও রক্তচক্ষু-ধমকে কাজ না করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা বলেন, ‘পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগবে, কেন? পাসপোর্ট আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর, না ডাকাত তা পুলিশ ভিন্নভাবে বিচার করবে। কিন্তু আমাকে যে জন্মসনদ দিয়েছেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করা হয়নি। এসব দেশের নাগরিক হিসেবে পেয়েছি। পাসপোর্ট এই দেশের নাগরিকদের একটা পরিচয়পত্র। এখানে পুলিশ ভেরিফিকেশন কেন লাগবে? আমরা আইন করে দিয়েছি, এখন থেকে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না।’

ডিসিদের উদ্দেশ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রশাসনের কাজের ক্ষেত্রে একে-অপরের ওপর দোষ চাপিয়ে পার পাওয়া যাবে না। প্রশাসনে শৃঙ্খলাভঙ্গ যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘টাকা দিলেই মেলে জন্মসনদ, টাকা ছাড়া মেলে না—এটা হতে পারে না। এখন থেকে সব সেবা অনলাইনে দিতে হবে।’

এর আগে সকাল সাড়ে ১০টায় তিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা হবে আজ। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা সঙ্গে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা হবে। রাতে হবে প্রধান উপদেষ্টার সঙ্গে নৈশভোজ।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ