বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

পাকিস্তানে ফের ধর্ম অবমাননার দায়ে হত্যা, যা বললেন ইমরান খান

পাকিস্তানে ফের ধর্ম অবমাননার দায়ে হত্যা, যা বললেন ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: সংগৃহীত

পাকিস্তানে ফের ধর্ম অবমাননার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মুসলিমদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনের কয়েকটি পাতা পুড়িয়ে ফেলার অভিযোগে ওই ব্যক্তিতে উত্তেজিত জনতা পিটিয়ে হত্যা করে বলে বিবিসি রোববার এক প্রতিবেদনে জানিয়েছে। এই নিয়ে দুই মাসের ব্যবধানে দুইজনকে ধর্ম অবমাননার দায়ে হত্যা করা।

এটাই দেশটির ধর্ম অবমাননার অভিযোগে সর্বশেষ হত্যার ঘটনা বলে জানিয়েছে দেশটির পুলিশ। ধর্ম অবমাননার দায়ে হত্যার সর্বশেষ ঘটনার পর এ নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের খানেওয়াল জেলায় শনিবার এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত অভিযোগে ৮০ জনের বেশি মানুষকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত ব্যক্তিকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে উত্তেজিত জনতা হত্যা করে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার তার দাফন সম্পন্ন হয়েছে।

এই ঘটনার মাত্র দুই মাস আগে পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটে ধর্ম অবমাননার অভিযোগে এক শ্রীলংকার নাগরিককে পুড়িয়ে হত্যা করা হয়।

এ ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, এই ঘটনা ‘আইনের সর্বোচ্চ প্রয়োগ করে মোকাবেলা করা হবে। ওই ব্যক্তিকে বাঁচাতে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রশ্নের মুখোমুখি হতে হবে বলেও জানান তিনি।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ