সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

পরীক্ষা নয়, এসএসসি শিক্ষার্থীদের অটো পাশের দাবি

পরীক্ষা নয়, এসএসসি শিক্ষার্থীদের অটো পাশের দাবি

অটো পাশের দাবি

সেশন জট নিয়ে এসএসসি পরীক্ষা নয়, অটো পাশের দাবি জানিয়েছে দশম শ্রেণির শিক্ষার্থীরা।[ads1]

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানীর বিভিন্ন স্কুলের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এ দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, করোনায় আমাদের স্কুল কার্যক্রম আজ প্রায় ১১ মাস বন্ধ। আমাদের পড়াশোনায় ব্যাপক অচলাবস্থা তৈরি হয়েছে। তাই আমরা চাই, আমাদের পিএসসি ও জেএসসির রেজাল্ট অনুযায়ী অটোপ্রমোশন দেয়া হোক।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী হোসেন এমরান বলেন, কোভিড-১৯-এর শারীরিক-মানসিক ধকল নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করা আমাদের মতো কোমলমতি শিক্ষার্থীদের জন্য কঠিন হবে।

এ সময় শিক্ষার্থীরা অটোপাসের দাবিসহ তিনদফা দাবি জানান। এর মধ্যে অন্যতম হলো- করোনাকালে বিশেষ ব্যবস্থায় তারা পরীক্ষা দিতে চায় না। কারণ পরীক্ষার হলে দূরত্ব বেশি হলে তাদের রেজাল্ট খারাপ হবে।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ