সোমবার, ৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

নীলফামারীতে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে র‍্যাব

নীলফামারীতে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে র‍্যাব

নীলফামারীতে ‘জঙ্গি আস্তানা’ ঘিরে রেখেছে র‍্যাব

নীলফামারী সদরের মাঝাপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

জানা যায়, নীলফামারী সদরের মাঝাপাড়া পুটিহারি এলাকার ওই বাড়িটি শনিবার ভোররাত থেকেই ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে র‌্যাবের পর্যাপ্তসংখ্যক সদস্য উপস্থিত রয়েছে। এ ছাড়াও স্থানীয় থানা পুলিশের সদস্যরা আশপাশে অবস্থান নিয়েছেন।

র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর জানিয়েছে, রংপুর থেকে র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম নীলফামারী সদরের ঘটনাস্থলে পৌঁছেছে।

বিস্তারিত আসছে…

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ