বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

দেশে করোনায় আরও ১৩ জনের প্রাণহানি

দেশে করোনায় আরও ১৩ জনের প্রাণহানি

corona update

দেশের করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট হাজার ১৬২ জনে।[ads1]

এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো পাঁচ লাখ ৩৬ হাজার ৫৪৫ জনের।

বুধবার বিকালে কোভিড-১৯ মহামারীর হালনাগাদ তথ্য জানাতে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এমন খবর দেয়া হয়েছে।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে নতুন করে ৪৩৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৭৮ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৮১ হাজার ৩০৬ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত ৮ মার্চ। আর প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যু হয়।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ