শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

ত্রাণপ্রার্থী ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হামলা, নিহত ১৭

ত্রাণপ্রার্থী ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হামলা, নিহত ১৭

ইসরাইলি হামলা

ত্রাণপ্রার্থী ফিলিস্তিনিদের ওপর ফের ইসরায়েলের হামলা। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ত্রাণের অপেক্ষায় থাকা মানুষের ওপর ফের হামলা ইসরাইলি সামরিক বাহিনী। এতে নিহত হয়েছেন ১৭ জন। আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন।

রোববার (৩১ মার্চ) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার আল কুয়েত গোলচত্বরে হামলায় নিহতের সংখ্যা ১২ জন থেকে বেড়ে ১৭ জনে পৌঁছেছে। হামলায় আরও প্রায় ৩০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ত্রাণ বিতরণের তত্ত্বাবধানকারী গাজাবাসীরা ফাঁকা গুলি চালায়, তবে ওই এলাকায় ইসরাইলি সৈন্যরাও গুলি চালায় এবং কিছু চলন্ত ট্রাক খাবার নেওয়ার চেষ্টা করা লোকেদের আঘাত করে। এতেই হতাহতের ওই ঘটনা ঘটে।

এদিকে আল জাজিরা জানিয়েছে, ইসরাইলি বাহিনী মধ্য গাজার দেইর আল-বালাহ এবং দক্ষিণে খান ইউনিসে বিমান হামলা এবং কামান হামলা চালিয়েছে।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ