শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

ঢাকায় সাত বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

ঢাকায় সাত বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

আদালতের রায়

প্রতীকী ছবি

চার বছর আগে রাজধানীর খিলগাঁওয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে জাহিদুল ইসলাম নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোছাম্মৎ রোকসানা বেগম হ্যাপি আজ বুধবার এ রায় দেন। রায় ঘোষণার পর আসামি জাহিদুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২১ মার্চ সন্ধ্যায় শিশুটিকে পড়াতে আসেন আসামি জাহিদুল। এ সময় শিশুটির বাবা-মা বাসার বাইরে ছিলেন। পরে শিশুটির বাবা-মা বাসায় আসেন। বাবা-মাকে দেখে শিশুটি কাঁদতে থাকে। শিশুটি তার বাবা-মাকে জানায়, সে যখন বাথরুমে গিয়েছিল, তখন তার শিক্ষক সেখানে ঢুকে তাকে ধর্ষণ করেন।

এই ঘটনা শিশুটির বাবা বাদী হয়ে জাহিদুলের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করেন। এ মামলায় ২০২২ সালের ২০ জানুয়ারি আসামি জাহিদুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষে থেকে ১০ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়। মামলায় আজ রায় ঘোষণা করা হলো।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ