মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

জনগণের রায় মেনে নেব, ভোট দিয়ে নৌকা প্রার্থী

জনগণের রায় মেনে নেব, ভোট দিয়ে নৌকা প্রার্থী

জনগণের রায় মেনে নেব, ভোট দিয়ে নৌকা প্রার্থী

তালুকদার আবদুল খালেক খুলনা নগরীর ২২ নম্বর ওয়ার্ডের পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন খুলনা সিটি করপোরেশনের নৌকার মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। ভোট দিয়ে তিনি বলেন, জনগণ যে রায় দেবে তা মেনে নেয়ার মানসিকতা আমাদের আছে।

সোমবার সকাল ৯টা ১৫ মিনিটে পাইওনিয়ার স্কুল কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ভোটারদের উপস্থিতি নিয়ে এই মেয়র প্রার্থী বলেন, মানুষের কাজ আছে। সকালে এসেই ভোট দেবেন, এটি আমাদের রাজনৈতিক কথা। মানুষ তাদের দৈনন্দিন কাজ শেষ করে আশা করি ভোট দেবে।

তিনি বলেন, ২০১৩ সালের নির্বাচনে আমি হেরে গিয়েছিলাম। সে সময় শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন। আমি তখন মেয়র ছিলাম। অতএব নিরপেক্ষ নির্বাচনে জনগণ যে রায় দিয়েছে আমরা তা মেনে নিয়েছি। এবারও যে রায় দেবে আমরা মেনে নেব।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ