মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

গাজীপুরে ঝুটগুদামে ভয়াবহ আগুন

গাজীপুরে ঝুটগুদামে ভয়াবহ আগুন

গাজীপুরে ঝুটগুদামে ভয়াবহ আগুন

গাজীপুরে ঝুটগুদামে ভয়াবহ আগুন লেগেছে। রোববার সকালে সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।[ads1]

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল হামিদ মিয়া জানান, আমবাগ মিতালী ক্লাব এলাকায় কয়েকটি ঝুটগুদামে আগুন লাগে। এ সময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করছেন।

তাৎক্ষণিক আগুনের সূত্রপাত জানা যায়নি। এ ছাড়া কয়টি ঝুটগুদামে আগুন লেগেছে তাও নিশ্চিত হওয়া যায়নি। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে সময় লাগছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ