

খুলনার রূপসা উপজেলায় অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার দেবীপুর এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
রূপসা থানার ওসি মোল্যা জাকির হোসেন বাংলার শিরোনাম’কে জানান, স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পরে সেখানে গিয়ে গলিত অজ্ঞাত পরিচয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
৪/৫দিন আগের মরদেহটিতে পচে-গলে বিকৃত হয়ে গেছে।
ময়না তদন্তের জন্যে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে বলে জানান ওসি।


