মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

করোনায় ২৪ ঘণ্টায় প্রাণহানি ৩৩, আক্রান্ত ২৬৫৪

করোনায় ২৪ ঘণ্টায় প্রাণহানি ৩৩, আক্রান্ত ২৬৫৪

Annotation 2020-08-05 145138

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারীতে সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিন হাজার ২৬৭ জনে।[ads1]

বুধবার দুপুরে কোভিড-১৯ রোগ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য মিলেছে।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত একদিনে ১১ হাজার ৯৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৫৪ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে দুই লাখ ৪৬ হাজার ৬৭৪ জন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৭৮ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৩৫ শতাংশ। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ লাখ ১২ হাজার ৪১৬টি।

‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৮৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৪১ হাজার ৭৫০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৬ শতাংশ।’

নাসিমা সুলতানা বলেন, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩২ শতাংশ। যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ২৫ জন, নারী আট জন।

‘এ পর্যন্ত দুই হাজার ৫৭৪ জন পুরুষ মারা গেছেন ও নারী ৬৯৩ জন। মৃতদের মধ্যে ৭৮ দশমিক ৭৯ শতাংশ পুরুষ, আর ২১ দশমিক ২১ শতাংশ নারী।’

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ