বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

করোনায় ২৪ ঘণ্টায় দেশে আরও ৪১ জনের মৃত্যু

করোনায় ২৪ ঘণ্টায় দেশে আরও ৪১ জনের মৃত্যু

corona pic

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৩ হাজার ৮২২ জন মৃত্যুবরণ করেছেন।[ads2]

বৃহস্পতিবার করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ২ হাজার ৭৪৭ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ২ লাখ ৮৭ হাজার ৯৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

ব্রিফিংয়ে জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ ৩ হাজার ২৫৩ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬৮ হাজারেরও বেশি মানুষ।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ