মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

করোনায় আরও ১৯ জনের মৃত্যু, শনাক্ত ১৮৮৪

করোনায় আরও ১৯ জনের মৃত্যু, শনাক্ত ১৮৮৪

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশে করোনায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৯৮৬ জনে।[ads2]

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৮৪ জনের দেহে। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হলেন ৪ লাখ ৮৭ হাজার ৮৪৯ জন।

আজ শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৮৬ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ১৪ হাজার ৩১৮ জন।

২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্েয পুরুষ ১৩ এবং নারী ৬ জন। এখন পর্যন্ত মারা যাওয়া রোগীদের মধ্যে পুরুষ ৫ হাজার ৩৩৯ জন বা ৭৬ দশমিক ৪২ শতাংশ এবং নারী ১ হাজার ৬৪৭ জন বা ২৩ দশমিক ৫৮ শতাংশ।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ