শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

করোনায় আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৮

করোনায় আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৮

corona update

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১০ জনের। এই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আরও ৩৮৮ জন নতুন শনাক্ত হয়েছেন।[ads1]

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনাভাইরাস পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ৩৮৮ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫ লাখ ৩৯ হাজার ১৫৩ জন। এই সময়ে নতুন ১০ জনকে নিয়ে দেশে ভাইরাসটিতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন মোট ৮ হাজার ২৩৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে আরও জানায়, গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭১৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৮৫ হাজার ২৯০ জন সুস্থ হয়ে উঠেছেন।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ