রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

একসাথে চার সন্তানের জন্ম দিলেন জান্নাতুল

একসাথে চার সন্তানের জন্ম দিলেন জান্নাতুল

ফেনীতে একসাথে চার সন্তানের জন্ম দিলেন জান্নাতুল

ফেনী শহরের একটি বেসরকারি হাসপাতালে স্বাভাবিকভাবে একসাথে চার সন্তানের জন্ম দিয়েছেন জান্নাতুল ফেরদৌস (২৪) নামে এক নারী। চার নবজাতকের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার তরী গরুকাটা হাজারী বাড়ির রাজমিস্ত্রি ফরহাদের স্ত্রী।[ads1]

শুক্রবার (২এপ্রিল) বিকালে মা ও নবজাতকরা সুস্থ থাকায় বাড়ি নিয়ে যান স্বজনরা।

এর আগে মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দেবীপুরে প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ল্যাপারোস্কোপি ইনস্টিটিউটে ভর্তি হন গৃহবধূ জান্নাতুল এবং চার সন্তান জন্ম দেন।

হাসপাতাল সূত্র জানায়, স্বাভাবিকভাবে একসাথে চার সন্তান প্রসব করান গাইনী বিশেজ্ঞ ডা. আবদুল কাইয়ুম।

আরও পড়ুন : ৫ এপ্রিল সোমবার থেকে সারা দেশে লকডাউন।

ডা. আবদুল কাইয়ুম বলেন, “আল্ট্রাসনোগ্রাফির রিপোর্টের আলোকে জান্নাতুল ফেরদৌসের স্বজনরা বলেছিলেন তিন বাচ্চা রয়েছে। একে একে তিন সন্তান প্রসব করেন ওই মা। পরে আরও এক সন্তান প্রসব করেন তিনি।”

গৃহবধূ জান্নাতুল ফেরদৌস বলেন, “আমি সুস্থ আছি। আল্লাহ আমাকে এ চার সন্তান দান করেছেন।”

নবজাতকদের বাবা ফরহাদ বলেন, ‘আশা করি চার সন্তান লালন-পালনে কোনো সমস্যা হবে না। আল্লাহ সুস্থ রাখলে পরিবারের সবাই মিলে লালন-পালন করবো

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ