মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

উত্তরায় বালুরমাঠ বস্তিতে ভয়াবহ আগুন

উত্তরায় বালুরমাঠ বস্তিতে ভয়াবহ আগুন

আগুন

প্রতিকি ছবি।

রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের বালুরমাঠ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট কাজ করছে।[ads1]

বুধবার (২১ এপ্রিল) দুপুর ১২টা ২০ মিনিটে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের বালুরমাঠ বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ