শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদের জামা‌তের আগে ভে‌ঙে পড়ল মস‌জি‌দের সি‌লিং

ঈদের জামা‌তের আগে ভে‌ঙে পড়ল মস‌জি‌দের সি‌লিং

image-331353-1596268936

বরিশাল নগরীর চকবাজা‌রের একটি মসজিদে ঈদের নামাজের জামাত শুরুর আগ মুহূর্তে ছাদের সিলিং ভেঙে পড়ে। এতে মুসল্লিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরে ইমামের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি।[ads2]

শনিবার সকাল ১০টার দিকে নগরীর চকবাজার এবাদুল্লাহ জামে মসজিদে এ ঘটনা ঘটে। এর আগে চকবাজার জামে মসজিদে সকাল ৮টা, ৯টা দুইটি জামাত অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চকবাজার জামে মসজিদে সকাল ৮টায়, ৯টায় এবং ১০টায় ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হয়। তৃতীয় জামাত শুরুর পূর্ব মুহূর্তে মসজিদের তৃতীয় তলার ছাদের একটি বড় অংশের সিলিং ভেঙে পড়ে। এতে কোনো হতাহত না হলেও বিকট শব্দ হওয়ায় তৃতীয় জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তবে দায়িত্বরত ইমাম বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক মাইকে ছাদের সিলিং ভেঙে পড়ার বিষয়টি মুসল্লিদের অবহিত করলে পরিস্থিতি শান্ত হয়। পরে ঈদের তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ