

জেরুজালেমে পবিত্র মসজিদ আল আকসায় কট্টরপন্থী ইহুদিরা ইসরাইলি পুলিশের ছত্রছায়ায় সোমবার সকালে আবারো নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে।[ads1]
গত রোববারও অবৈধ ইহুদি বসতির বাসিন্দারা আল আকসায় মুসল্লিদের ওপর হামলা চালায়। খবর আরব নিউজের।
টানা ১১ দিনের ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের পর মিসরের মধ্যস্থতায় শুক্রবার মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কর্যকরের পর নতুন করে জেরুজালেমে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করছে ইহুদিবাদীরা।[ads2]
আর এসব নেক্বারজনক কাজে কট্টরপন্থী ও বর্ণবাদী ইহুদিদের নিরাপত্তা দিচ্ছে ইসরাইলি পুলিশ ও সেনা সদস্যরা।
রোববার সকালে আল আকসার মুঘরাবি গেট দিয়ে গোড়া ইহুদিদের একটি মৌলবাদী দল পবিত্র মসজিদটিতে প্রবেশ করে তাণ্ডব চালায়।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী চিঠি লিখে ইসরাইলকে এ ধরনের আচরণের কড়া প্রতিবাদ জানিয়েছেন।


