মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

ইফা’র সাবেক ডিজি শামীম মোহাম্মদ আফজাল মারা গেছেন

ইফা’র সাবেক ডিজি শামীম মোহাম্মদ আফজাল মারা গেছেন

afjal-amar

ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক (ডিজি) শামীম মোহাম্মদ আফজাল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।[ads2]

বৃহস্পতিবার রাত রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শ্যামলী লিংক রোডে ঢাকা ইন্টারন্যাশনাল সেন্ট্রাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তিনি মারা যান।

ইফা’র সাবেক ডিজি’র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার তৎকালীন পিএস এবং বতমানে ইসলামিক ফাউন্ডেশনের সহকারি পরিচালক মোহাম্মদ জাকির হোসেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার লাশ মোহাম্মদপুরের বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

শামীম মোহাম্মদ আফজাল কিছুদিন থেকে ক্যান্সারে ভুগছিলেন বলে জানা গেছে।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হিসেবে চাকরি শেষ হলেও পরে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর শামীম মোহাম্মদ আফজাল চাকরি থেকে অবসরে যান। এসময় তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ