সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

ইউরোপের দেশে টিউশন ফি ছাড়া পড়ালেখার সুযোগ, আবেদনের সময় আছে ২ দিন

ইউরোপের দেশে টিউশন ফি ছাড়া পড়ালেখার সুযোগ, আবেদনের সময় আছে ২ দিন

ইউরোপের দেশে টিউশন ফি ছাড়া পড়ালেখার সুযোগ

ইউরোপের দেশে টিউশন ফি ছাড়া পড়ালেখার সুযোগ। ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলোর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য প্রতিবছরই সুযোগ দিয়ে থাকে ইউরোপ-আমেরিকার দেশগুলো। এসবের মধ্যে ইউরোপের অন্যতম দেশ আয়ারল্যান্ড। টিউশন ফি ছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়ালেখার জন্য ‘পোস্টগ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রাম’ দিচ্ছে আয়ারল্যান্ড সরকার।

সুযোগ-সুবিধা: কোনো শিক্ষার্থী পোস্টগ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রামের জন্য নির্বাচিত হলে তার টিউশন ফি মওকুফ করা হবে। বছরে খরচ বাবদ ২২ হাজার ইউরো পাবেন শিক্ষার্থীরা। এছাড়া গবেষণা বাবদ প্রদান করা হবে ৩ হাজার ২৫০ ইউরো।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন: ট্রিনিটি কলেজ, আটলান্টিক টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, মুনস্টার টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, ডুনডাক ইনস্টিটিউট অব টেকনোলজি, ডাবলিন সিটি ইউনিভার্সিটি, ডাবলিন ডেন্টাল হসপিটাল, কোলাইস্ট মুইরে মারিনো, ম্যারি ইমাকুলেট কলেজ, মাইনথ ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অব আর্ট অ্যান্ড ডিজাইন।

পড়ালেখার বিষয়: ইঞ্জিনিয়ারিং, হিউম্যানিটিজ ও আর্টস বিজনেস, আইন, ন্যাচারাল সায়েন্স, হেলথ সায়েন্স, জেনারেল সায়েন্স ও সোশ্যাল সায়েন্স।

প্রয়োজনীয় কাগজপত্র: আবেদনকারীর পাসপোর্টের কপি, সার্টিফিকেট, রিকমেন্ডেশন লেটার, ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট, রিসার্চ প্রপোজাল, সুপারভাইজার ফরম ও স্টেটমেন্ট অব পারপাস।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থী শিক্ষার্থীদের প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট https://research.ie/funding/goipg/ এখানে প্রবেশ করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপর সেখানে অ্যাপ্লিকেশন ফরম পূরণ করতে হবে। সব ট্রান্সক্রিপ্ট সত্যায়িত করে সেসব আপলোড করতে হবে।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১০ অক্টোবর, ২০২৪ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ