শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

‘আকবর’ রূপে আসছেন ইমন

‘আকবর’ রূপে আসছেন ইমন

ইমন

করোনাভাইরাসের কারণে সিনেমাহল বন্ধ গত দুই মাস ধরে। ফলে এবারের ঈদে হলে গিয়ে সিনেমা দেখা থেকে বঞ্চিত হতে হয়েছে দর্শকদের।

ঈদের জন্য নির্মাণের অপেক্ষায় থাকা কয়েকটি প্রজেক্ট শুরুই করতে পারেননি নির্মাতারা। এই তো গেল রোজার ঈদের কথা।

কোরবানী ঈদকে টার্গেট করেও কিছু ছবি নির্মিত হয়। সেগুলোর কাজও রোজার আগেই শেষ করে রাখেন অনেকে।

সেরকমই এটি প্রজেক্ট ছিল চিত্রনায়ক ইমনের ‘আকবর: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’। কিন্তু করোনার হানায় সব ওলটপালট হয়ে গেছে।

তবে চিত্রনায়িক ববিকে নিয়ে নির্মাণাধীন এ ছবির কার্যক্রম থেকে কিছুটা পিছিয়ে গেলেও একেবারেই সেটা বন্ধ হয়নি।

আজ বৃহস্পতিবার ছবিটির ফার্স্টলুক প্রকাশ হয়েছে। এতে উন্মুক্ত হয়েছে আকবররূপী ইমনকে। যদিও গত জানুয়ারি মাসে মহরতের পর ছবির একটি গানের কিছু অংশের শুটিংও করেছিলেন পরিচালক সৈকত নাসির।

১৯৮০ থেকে ২০০০ সালের সময়কালের ঢাকার গ্যাং কালচার নিয়ে ছবির মূল গল্প। ইমনকে হাজির করা হয়েছে আশির দশকের লুকে।

ছবিটি নিয়ে ইমন বলেন, ‘ছবির শুটিংয়ের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত ছিলাম। কিন্তু করোনায় তা সম্ভব হয়নি। শুধু একটি গানের কাজ হয়েছিল। পরিচালক এই লুক প্রকাশ করলেন। এটি দেখে ভালো লেগেছে। করোনার প্রকোপ কমে আসলে ছবির শুটিং শুরু করা হবে বলে পরিচালক আমাকে জানিয়েছেন।’

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ