মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

সোনারগাঁওয়ে ভোট কারচুপির অভিযোগ এনে পুনর্গণনার দাবি ইউপি সদস্যের

সোনারগাঁওয়ে ভোট কারচুপির অভিযোগ এনে পুনর্গণনার দাবি ইউপি সদস্যের

সোনারগাঁওয়ে ভোট কারচুপির অভিযোগ এনে পুনর্গণনার দাবি ইউপি সদস্যের

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভোট কারচুপির অভিযোগ এনে পুনর্গণনার দাবি জানিয়ে উপজেলা ও জেলা নির্বাচন কর্মকর্তার বরাবর আবেদন করেছেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য প্রার্থী মমতাজ বেগম।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত স্থানীয় ইউনিয়নের নির্বাচনে ভবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে মমতাজ বেগমের মাইক প্রতীকের ১০০ ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুনা আক্তারের কলম প্রতীকে যোগ করে গণনা করা হয়।

ভোট গণনার আগেই রেজাল্টশিটে মাইক প্রতীকের এজেন্টের স্বাক্ষর নিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি।

এ ব্যাপারে তিনি ভোট পুনর্গণনার দাবি জানিয়ে সোমবার নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা এবং সোনারগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর পৃথক আবেদন জানিয়েছেন।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ