শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

করোনায় ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪০১৯

করোনায় ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪০১৯

image-321947-1593679705

নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এক হাজার ৯২৬ জনের মৃত্যু হলো।

এ ছাড়া দেশে নতুন করে আরো চার হাজার ১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট এক লাখ ৫৩ হাজার ২৭৭ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ