মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

আত্মহত্যাকারীর জানাজার নামাজ কি পড়া যাবে?

আত্মহত্যাকারীর জানাজার নামাজ কি পড়া যাবে?

জানাজার নামাজ

ইসলামের দৃষ্টিতে আত্মহত্যা মহাপাপ ও অত্যন্ত ঘৃণ্য কাজ। আত্মহত্যা থেকে বিরত থাকতে আল্লাহতায়ালা বিশেষভাবে নির্দেশ দিয়েছেন এবং আত্মহত্যার পরিণামে কঠোর শাস্তির বর্ণনা রয়েছে কোরআনে।

এ প্রসঙ্গে পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ‘তোমরা নিজেদের হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু এবং যে কেউ সীমা লঙ্ঘন করে অন্যায়ভাবে তা (আত্মহত্যা) করবে, তাকে অগ্নিতে দগ্ধ করব; এটা আল্লাহর পক্ষে সহজ। ’ -সূরা আন নিসা: ২৯-৩০

প্রশ্ন: আত্মহত্যাকারীর জানাজার বিধান কি?

উত্তর: কোনো মুসলিম ব্যক্তি যদি আত্মহত্যা করেন, তা হলে তার জানাজা পড়া হবে। তবে তার জানাজায় সমাজের অনুসৃত ও মান্যবার ব্যক্তিরা শরিক হওয়া থেকে বিরত থাকতে হবে। যাতে করে ‘আত্মহত্যা কবিরা গুনাহ’ হওয়ার অপরাধবোধ মানুষের অনুভূতিতে জাগ্রত থাকে।

হজরত জাবের ইবনে সামুরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলের (সা.) সামনে আত্মহত্যাকারী এক ব্যক্তির লাশ আনা হয়, রাসুল (সা.) তার জানাজা পড়েননি।

তথ্যসূত্র- (সহিহ মুসলিম- ২২৫৮, সুনানে আবু দাউদ- হাদিস, ৩৫৩৩, সুনানে বায়হাকি- ৬৭৩৩, ফাতহুল মুলহিম ৬/৫৯, ফতোয়ায়ে কাযিখান ১/১১৬, দুররে মুখতার ৩/১০৮)

লেখক: শিক্ষক, জামিয়া আরাবিয়া দারুল উলুম হোসাইনিয়া, মিরওয়ারিশপুর, বেগমগঞ্জ, নোয়াখালী

সম্পর্কিত খবর

বাংলার শিরোনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সর্বশেষ সংবাদ